সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

লম্পট পরিমলের বিরুদ্ধে নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি

শীর্ষ নিউজ ডটকম): ভিকারু নিসা নূন স্কুলের লম্পট শিক্ষক পরিমল জয়ধরের কুকর্ম তুলে ধরেছেন নির্যাতিতা ছাত্রী। বসুন্ধরা দিবা শাখার দশম শ্রেণীর ওই ছাত্রী আজ রোববার ঢাকার সিএমএম আদালতে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২২ ধারায় প্রদত্ত জবানবন্দিতে তার ওপর নির্যাতনের বর্ণনা দেন।

মহানগর হাকিম শামীমা পারভীন বিকেল পৌনে ৪ টা থেকে প্রায় আধঘণ্টা তার খাস কামরায় জবানবন্দি লিপিবদ্ধ করেন।
উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা দিবা শাখার বাংলা বিভাগের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে গত কদিন ধরেই তোলপাড় চলছে। নির্যাতিতা ছাত্রীর পিতা বাদী হয়ে পরিমলের বিরুদ্ধে ৫ জুলাই বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ৬ জুলাই সকালে কেরানীগঞ্জের আমিরাবাগ গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৭ জুলাই ৫ দিনের রিমাণ্ডে নিলেও ৩ দিনের মাথায় আজ তাকে আদালতে হাজির করা হয়। লম্পট পরিমল ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ছাত্রীকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে।

কোন মন্তব্য নেই: