সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ডিভোর্সের তিন মাসের মাথায় আবার বিয়ে করছেন অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক :: নাদিয়া হোসেন অদিতিকেই বিয়ে করেছেন অপূর্ব। অদিতি নর্থসাউথ ইউনিভার্সিটিতে পড়েন। বেশ আগে অপূর্বর সঙ্গে তার পরিচয়। প্রভার সঙ্গে ছাড়াছাড়ির পর দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সবার দোয়া আর শুভেচ্ছাই কেবল আমার নতুন জীবনকে আলোকিত করতে পারে।  আপনারা সবসময় যেমন আমার পাশে ছিলেন, তেমনই সবসময় আপনাদের পাশে পেতে চাই।
ভালোবাসা আর শ্রদ্ধা সহ অপূর্ব’। এভাবেই এসএমএসের মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ও মডেল অপূর্ব তার বিয়ের খবরটি জানিয়েছেন।
প্রভার সঙ্গে তার ডিভোর্সের বয়স চলতি মাসের ১১ তারিখে তিন মাস পূর্ণ হবে। ডিভোর্সের বয়স তিন মাস হয়নি, তাই সে বিষয়টিকে গোপন করছে। তবে অপূর্ব বলছেন, সবাই তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

অপূর্ব আবার বিয়ে করছেন, এ প্রসঙ্গে তার সাবেক স্ত্রী প্রভার মন্তব্য হলো, ‘হি ইজ নট মাই কাপ অফ টি’। তিনি শুধু এটুকু বলেছেন, 'আমি মেয়েটির [অদিতি] জন্য দোয়া করছি, যেন সে আমার মতো প্রতারিত না হয়।' অপূর্বকে অদিতি এখনো ভাল করে ছিনতে পারেনি।

গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকালে পাত্রীর মোহাম্মদপুরের বাসায় অনুষ্ঠিত হয়েছে অপূর্ব-অদিতির আকদ। এতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের কাছের মানুষ আর আত্মীয়-স্বজনরা। অপূর্ব বলেন, ‘আমাদের আকদ ঘরোয়াভাবেই অনুষ্ঠিত হয়েছে। তাই মিডিয়ার কাউকে এবার বলতে পারি না। আগামী ডিসেম্বর মাসে বড় করে রিসিপশন অনুষ্ঠান করবো বলে আশা করছি। তাতে সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানাবো’।

কোন মন্তব্য নেই: