
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের মিরসরাই যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি সকাল ১০টার দিকে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভায় অংশ নেবেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারকে
সান্ত্বনা দেবেন। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যও থাকবেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন