উখিয়ানিউজ২৪
কক্সবাজারে সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় বাস্তবায়ন, যানজট, জলাবদ্ধতা, পাহাড়কাটা, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং জেলায় পরিবেশ সংরক্ষনের দাবী জানিয়েছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা।গত ১৭ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারীর মতবিনিময় সভায় সাংবাদিকরা এসব দাবীজানান।এ সময়
জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী আগামী পর্যটন মৌসুমে কক্সবাজারকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টার কথা বলে বলেন, জেলা প্রশাসনের একার পক্ষে পর্যটন শহর কক্সবাজারের সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই সবার অংশগ্রহণের মাধ্যমে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) হুমায়ূন কবীর খোন্দকার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন ও নেজারত ডেপুটি কালেক্টর কেএম আলমগীর কবির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন