সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হিমছড়িতে পাহাড় কেটে সড়ক নির্মানের অভিযোগে এলজিইডি নির্বাহী প্রকৌশলীসহ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

উখিয়ানিউজ২৪
কক্সবাজারে পাহাড় কেটে সড়ক নির্মাণ ও সংস্কারের অভিযোগে এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলীসহ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।পাহাড় কাটার কারণে পরিবেশ ধ্বংসের অভিযোগ এনে ১৭ জুলাই চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে এ নোটিশ দেয়া হয়।নোটিশ প্রাপ্তরা হলেন কক্সবাজার এলজিডির নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আহম্মদ,ঠিকাদারী প্রতিষ্ঠান
ইউবি’র প্রোপাইটর আবুল কাশেম সিকদার প্রকাশ ডায়মন্ড কাশেম ও বজল আহম্মদ, জাকা উল্লাহ এন্ড ব্রাদার্স এর প্রোপাইটর জাকা উল্লাহ।

চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও কক্সবাজার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো:সাইফুল আশরাফ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন হিমছড়ি মেরিন ড্রাইভ-মরিচ্যাবাজার সড়ক সংস্কারের কাজে বন বিভাগের মালিকানাধীন পাহাড় কেটে মাটি দেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলমের নেতৃত্বে আমরা সেখানে যাই।গিয়ে দেখা গেছে নির্বিচারে পাহাড় কেটে সড়ক সংস্কার করা হচ্ছে।শুধু তাই নয়,ওই সড়কটি নির্মানের ক্ষেত্রেও কয়েকটি পাহাড় কাটার প্রমান পাওয়া গেছে।তারই প্রেক্ষিতে এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলীসহ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে।নোটিশ প্রাপ্তদের আগামী ২৪ জুলাই চট্রগ্রাম পরিবেশ অধিদপ্তরে হাজির হতে বলা হয়েছে।

গত বুধবার ১৩ জুলাই সরজমিনে দেখা গেছে, হিমছড়ি মেরিন ড্রাইভ-মরিচ্যাবাজার সড়ক সংস্কারের কাজে রাস্তার পাশে ভাঙনকবলিত অংশে মাটি দেওয়ার কাজ চলছে। ট্রাকে করে সেই মাটি আনা হচ্ছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বন এলাকার পাহাড় থেকে। মাটি নিতে গিয়ে ইতিমধ্যেই কয়েকটি বিশালকায় পাহাড় নিধন করে ফেলা হয়েছে। মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রায় দুই কিলোমিটার ভেতরে গভীর পাহাড়ে স্ক্যাবেটর দিয়ে চলছে মাটি কাটার কাজ। নিয়োগ করা হয়েছে প্রায় ২০ জন শ্রমিকও।পরে খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে পাহাড় কাটা কাজে নিয়োজিত স্ক্যাবেটরটি আটক করে।এ ঘটনায় দক্ষিণ বন বিভাগের ধুয়াপালং রেঞ্জ কর্মকর্তা বাদী হয়ে সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জাকা উল্লাহ এন্ড ব্রাদার্স এর প্রোপাইটর জাকা উল্লাহ এবং তার ব্যবসায়ী পার্টনার প্রকৌশলী শামীম,বেলাল ও হেলালকে বিবাদি করে আদালতে একটি মামলা দায়ের করেন।


কোন মন্তব্য নেই: