শফিউল ইসলাম আজাদ, উখিয়া
উখিয়ায় যৌতুকের দাবীতে বৈদ্যুতিক শর্ট দিয়ে স্ত্রী হত্যার চেষ্টার অভিযোগে পুলিশ পাষন্ড স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের ইনানী গ্রামের মৃত বদি উদ্দিনের কন্যা মোস্তাফা বেগম (২৩) এর সাথে রতাপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ছৈয়দুল হকের পুত্র শাহেদুল আলম (২৮) এর বিয়ে হয় ৩বছর আগে। বিয়ের পরপরই যৌতুকের জন্য চাপ প্রয়োগ করলে স্ত্রী তার ১১শতক পৈত্রিক সম্পত্তি ১১ লক্ষ টাকায় বিক্রি করে স্বামীকে দিয়ে দেন। এ টাকা নিয়ে স্বামী বিদেশ চলে যাওয়ার কিছুদিন পর ফিরে এসে আবারো ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। উক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শাহেদুল আলম তার স্ত্রীকে অমানসিক নির্যাতন করে বৈদ্যুতিক শর্ট দিয়ে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়। এব্যাপারে মোস্তাফা বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ গতকাল ৯জুলাই ভোর রাতে শাহেদুল আলমকে গ্রেফতার করে । মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মকবুল হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন