ইউএনটি ডেস্ক
টেকনাফ পৌর এলাকায় সন্ধ্যা ৬টা পরে ভোজ্যতেলের পাইকারি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। পার্শ্ববর্তী দেশ মায়ানমারে ভোজ্যতেলের পাচার রোধ ও ব্যবসায়ীরা নানাবিধ হয়রানি হতে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।জানা যায়, আজ শনিবার সকাল ১১টায় টেকনাফ পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র হাজী মো. ইসলামের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী বাবুল দাস, অনূপ পাল, আব্দুল গফুর, নিপূণ চৌধুরী, মো. আয়ুব কালা, নুরুল আমিন, জাফর উল্লাহ, আবুল বশর, রফিকুল ইসলাম, হাজী কালা মিয়া, অমল দাস, মো. ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন।
(শীর্ষ নিউজ ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন