শফিউল ইসলাম আজাদ, উখিয়া
উখিয়া প্রাথমিক স্কুল পর্যায়ে অনুষ্টিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা গতকাল ৯জুলাই সম্পন্ন হয়েছে। রতাপালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্টিত চুড়ান্ত প্রতিযোগিতায় ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কামারিয়ারবিল রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় দুদলের মধ্যে খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মাথায় আব্দুল খালেক ১টি গোল করে কামারিয়ারবিল রেজিঃ প্রাথমিক বিদ্যালয় দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়াধের্র ১৫ ও ২০ মিনিটে পরপর আরো ২টি গোল করেন মুহাম্মদ ইউনুছ ও সাইদ উদ্দিন। ফলে ৩-০গোলে জয়লাভ করে কামারিয়ারবিল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের ১২টি স্কুল অংশ গ্রহন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন