সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পাসের হার ৭৫.০৮, জিপিএ-৫ পেয়েছে ৩৯৭৫৯



উখিয়া নিউজ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাসের হার ৭৫.০৮। জিপিএ-৫ পেয়েছে ৩৯৭৫৯ জন। শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আনুষ্ঠানিক ঘোষণার আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর

কাছে হস্তান্তর করেন। এ সময় সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
গত ৫ এপ্রিল শুরু হয়ে এইচএসসি পরীক্ষা শেষ হয় ৩১ মে। এবার www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমে ফল পাওয়া যাবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৮। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮৮৭ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১২। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩১০ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৬৮। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩৮৯ জন এবং দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ১৮। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২৬০ জন।

কোন মন্তব্য নেই: