সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে রেকর্ড



উখিয়া নিউজ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১০ বোর্ডে গড় পাসের হার ৭৫ দশমিক ০৮। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ২৮। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ।

এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৫৭ ও কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ০৫ শতাংশ। এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৭৬৯ জন। এর মধ্যে ৮ সাধারণ শিক্ষা বোর্ডে ৩৪ হাজার ৩৮৫ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ২৭৬ জন ও কারিগরি বোর্ডে ৭২৮ জন জিপিএ-৫ পেয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আনুষ্ঠানিক ঘোষণার আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হলো। গত ৫ এপ্রিল শুরু হয়ে এইচএসসি পরীক্ষা শেষ হয় ৩১ মে।
এবার িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ছাড়াও বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: