সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ককসবাজারের একটি শুণ্যতা পুরণ হল চৌধুরী গার্লস হোস্টেলের মাধ্যমে

-সাইফুল ইসলাম:
 ককসবাজার শহরে অনেক দিন থেকে মহিলা হোষ্টেলের ঘাটতি ছিল। অনেক মহিলাই দূর থেকে এসে ককসবাজারে থাকার কোন সুন্দর ব্যবস্থা না পেয়ে অনেক সমস্যার সম্মুখিন হত। এ সমস্যার সমাধান করেছে চৌধুরী গার্লস হোষ্টেল। উন্নত ব্যবস্থাপনা, নিরাপদ ও মনোরম খোলামেলা পরিবেশ, যোগাযোগ সুবিধা, প্রত্যেকের জন্য খাট, টেবিল, চেয়ার, আলনা, প্রতিরুমে এটাস্ট বাথ, জেনারেটর সংযোগ সব মিলে এক আলিশান কারবার আর
পারিবারিক পরিবেশ। ভাবলাম ঢাকার হিসেবে জনপ্রতি কমপক্ষে মাসিক সাত হাজার টাকা তো হবেই। কিন্তু জানতে পারলাম মাত্র ৩৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা! শুনে আশ্চর্য না হয়ে পরলাম না। মনে হল যেন কোন এনজিও পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান। কিন্তু না। ছাত্র-ছাত্রীদের প্রতি মমতাময় কিছু শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হচ্ছে। সিদ্ধান্ত নিলাম আমাদের যত ছাত্রী হবে সবাইকে এখানেই পাঠিয়ে দেব। এর চেয়ে সুন্দর ব্যবস্থা বা এ খরচে কোন বিকল্প কল্পনাই করতে পারিনা। ধন্যবাদ উদ্যোক্তাদেরকে। 
-‡jLK: প্রতিষ্ঠাতা ও লেকচারার: দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ককসবাজার ক্যাম্পাস।

কোন মন্তব্য নেই: