সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

একটি বিনোদন ক্লাব ৩০ হাজার মানুষের গলার ফাঁস

ইউএনটি
রামুর দক্ষিণ মিঠাছড়িতে নির্মিতব্য বিনোদন ক্লাবটি ৩০ হাজার মানুষের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে পানিবন্দি হয়ে পড়েছে গ্রামের শত শত বাড়িঘর।পানি নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের পানিতে গত দুই দিন ধরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২০ গ্রামের ৩০ হাজার মানুষ প্লাবণের শিকার হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। নিত্য পন্য ক্রয়  ও দৈনিক কাজে যোগদান করতে না পারায় এলাকার  অনেকে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে।
আবার অনেকেই দুর্ভোগের কারণে কর্মস্থলে যোগ দিতে না পারায় চাকুরী হারানোর পথে  বসেছে। পানি বন্দি থাকায় ওই এলাকার লোকজন মসজিদ কিংবা মন্দিরে গিয়ে অংশনিতে পারছেন না ধর্মীয় কাজেও। শুধু তাই নয় গত মঙ্গলবার ও বুধবার দুই দিনের টানা ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের পানি নিস্কাশন হতে না পারায় দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা এলাকায় জলাবদ্ধতার কারনে গতকাল সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। এলাকার লোকজনের অভিযোগ,গত ২ দিন ধরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২০ গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে থাকলেও প্রশাসনের কোন লোকজন সেখানে যায়নি।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী,স্থানীয় বাসিন্দা মো:মহসিন,কলিমুল্লাহ সহ এলাকাবাসী জানান,গত ৫-৬মাস আগে চেইন্দা এলাকায় সরকারী জমি,এলাকার একমাত্র খাল ও বিরোধপূর্ণ জমি জবর দখল করে ঢাকার একটি প্রভাবশালী গ্রুপ ইন্টারন্যাশনাল এ্যামিউজমেন্ট কাব ও ফিল্ম ইন্ডাষ্ট্রি নামের একটি বিনোদন কাব গড়ে তোলার কাজ শুরু করে। এলাকার লোকজনের নানা সমস্যার কথা চিন্তা করে এলাকাবাসীর নানা আন্দোলন ও প্রতিবাদের পরও ওই বিনোদন কাবের নির্মান কাজ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে প্রশাসন রহস্যজনক কারণে কোন ব্যবস্থা না নেয়ায় দক্ষিণ মিঠাছড়ি এলাকার লোকজন দিন দিন আরও বেশি ভয়াবহ সমস্যার সম্মুক্ষিণ হবে। আর এর জন্য প্রশাসনই দায়ী থাকবে।


সূত্র দৈনিক দৈনন্দিন

কোন মন্তব্য নেই: