সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

রশিদ নগরে কথিত স্বামী স্ত্রীর নেতৃত্বে এসব কি হচ্ছে

মোঃ রেজাউল করিম:
রামু উপজেলার রশিদ নগরে তথাকথিত স্বামী স্ত্রীর নেতৃত্বে জমজমাট মদ গাঁজার আসর বসানোর অভিযোগ উঠেছে। এ অপকর্ম অব্যাহত থাকায় দিন দিন এলাকার উঠতি যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হওয়ায় এলাকায় বেড়ে চলছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। সূত্রে প্রকাশ, রশিদ নগর ইউনিয়নের জেঠি রাস্তার মাথা এলাকার জনৈক কালাম তার স্ত্রীর নেতৃত্বে প্রতিনিয়ত অব্যাহত রয়েছে জমজমাট মদগাঁজার আসর ও বিকি কিনির ফসরা। তাদের এসব অপকর্ম বাধা দেয়ার সাহস পাচ্ছেনা এলাকাবাসী। কারণ তারা এলাকার চিহ্নিত এক অপরাধীর আশ্রয় পশ্রয়ে এসব অপকর্ম চালাচ্ছে বলে এলাকায় প্রচার করাতে সচেতন জনগণ বিভিন্ন প্রকার হয়রানী থেকে রক্ষা পেতে প্রতিবাদ করতে এগিয়ে আসছেনা। এছাড়া প্রচার আছে এ দম্পতি বিশেষ একটি মহলকে মাসিক মোটা অংকের চাঁদা প্রদানের মাধ্যমে আসর বসানোর পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে মদ,গাঁজা,সবরাহ করে চলেছে। সন্ধ্যা নামলে এসবের আড়ালে নানা অনৈতিক কর্মকান্ড ও চালায় বলে গোপন সূত্রে প্রকাশ। এ অবস্থা অব্যাহত থাকাতে ইউনিয়নের উঠতি যুব সমাজ মাদকাসত্ত হয়ে পড়াতে প্রতিনিয়ত ইউনিয়নের কোন না কোন স্থানে ঘটছে চুরি,ছিনতাই সহ নানা অপকর্ম। এলাকার সচেতন মহল এ অপকর্ম বন্ধ করতে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নব নির্বাচিত চেয়ারম্যান সহ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই: