সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাঁওতে একই রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

মোহাম্মদ রাশেদুল করিম সদর: 

সদর উপজেলার ঈদগাঁওতে একই রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ১৮ জুন ভোর রাতে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় ঘটে এই ঘটনা। সুত্রে প্রকাশ, ভোর রাতের দিকে ইউনিয়নের মেহেরঘোনা জব্বারিয়া মাদ্রাসা সংলগ্ন ৪
টি দোকানে দরজা ভেঙ্গে ৩/৪ জনের চোরের দল ঘুমন্ত দোকানদারদের মারধর পূর্বক নগদ টাকা, মোবাইল সেট সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চোর কবলিত দোকান মালিকরা হচ্ছে শামশুল আলম, হারুনর রশীদ, আবদুল আজিজ ও মিজানুর রহমান । ঘটনার ব্যাপারে ঈদগাঁও আইসি আনোয়ার খানের সাথে যোগাযোগ করা হলে সত্যতা স্বীকার করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

কোন মন্তব্য নেই: