সব ধরনের লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষের সমানাধিকারের পক্ষে ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এই ঘোষণার মাধ্যমে সমকামী, উভকামী ও রূপান্তরকামী মানুষের সমঅধিকারের পক্ষে অবস্থান নিশ্চিত করলো জাতিসংঘ। তবে বিতর্কিত এই ঘোষণার বিরোধীতা করেছে বাংলাদেশ, সৌদি আরব, কাতার, পাকিস্তান, বাহরাইনসহ মুসলিম দেশগুলো। কিন্তু পশ্চিমা দেশগুলো একে ঐতিহাসিক ঘোষণা বলে উল্লেখ করেছে। গত শুক্রবার ভোটাভুটির পর এই ঘোষণা দেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এই ঘোষণাটি পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন একে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বে অনেক মানুষ লিঙ্গ ও যৌন পরিচয়ের কারণে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আজকের এই ঘোষণার মাধ্যমে জাতিসংঘ প্রমাণ করলো যে মানবাধিকার একটি সার্বজনীন বিষয়। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য ও ফ্রান্স এই ঘোষণার পক্ষে ভোট দিলেও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। চীন এই ভোটদান থেকে বিরত থাকে।
উল্লেখ্য, লিঙ্গ বৈষম্য সম্পর্কে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধির তোলা এই প্রস্তাবের বিরদ্ধে ভোটাভুটি শুরু হয় শুক্রবার। ওইদিন ফোরামের ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৩টি ভোট ঘোষণার পক্ষে পড়ে। আর বিপক্ষে পড়ে ১৯টি ভোট। তিনটি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে এবং একটি দেশ অনুপস্থিত থাকে। এই কাউন্সিলের অপর এক সদস্য দেশ লিবিয়ার সদস্যপদ গতবছর মার্চ থেকে স্থগিত করা হয়েছে।
(শীর্ষ নিউজ ডটকম

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন