সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে পানভর্তি ট্রাক উল্টে নিহত ১, আহত ১১

ইউএনটি ডেস্ক
টেকনাফে পানভর্তি ট্রাক উল্টে সিরাজ মিয়া (৪০) নামে ১ শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার কৈ খালী ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের

শামলাপুর বাজার হতে পান বোঝাই করে ট্রাকটি কৈই খালী পৌঁছলে ব্রিজের পাশ ভেঙে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক সিরাজ মিয়া মারা যায় এবং চালকসহ ১১ জন শ্রমিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় নিহত সিরাজ মিয়ার মৃতদেহ ও আহতদের উদ্ধার করে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসিএসআই বিল্লাল হোসেন ট্রাক উল্টে শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেন।(শীর্ষ নিউজ ডটকম

কোন মন্তব্য নেই: