মোহাম্মদ রাশেদুল করিম সদর: সদর উপজেলার জালালাবাদে পুকুরের পানিতে ডুবে এক শিশু ছাত্রীর করুণ মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৭ জুন বিকেলে জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া গ্রামে। জানা যায়, ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া গ্রামের মোঃ ইলিয়াছের শিশু কন্যা ঈদগাঁও কেজি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী
ইলিনা আক্তার (৮) প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে দীর্ঘক্ষন ফিরে না আসায় খুজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় পায়। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঈদগাঁওর এক ক্লিনিকে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। গতকাল ১৮ জুন সকালে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। এ শিশুর মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন