শাহজালাল শাহেদ: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার উদ্যোগে আয়োজিত জেএসসি জিপিএ ৫ ও পিএসসি বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শাখার খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা পিটিআই প্রাক্তন সুপার জাফর আলম'র সভাপতিত্বে ১৬জুন বৃহস্পতিবার কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আসরের প্রধান পরিচালক এসএম মিজানুর রহমান। তিনি বলেন- আকাশ ছোঁয়া স্বপ্ন ও উদ্যম পরিশ্রমের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের জীবন গঠনে অবতীর্ণ হতে হবে। যেখানে জ্ঞানের মূল্যায়ন আছে, সেখানে জ্ঞানীর জন্ম হওয়া স্বাভাবিক।
তেমনি মেধা মূল্যায়িত হলে মেধার প্রসার হয় আর প্রতিভা প্রশংসিত হলে প্রতিভার বিকাশ হয়। তারই অংশ হিসাবে ফুলকুঁড়ি আসরের এ আয়োজন ছাত্র-ছাত্রীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। ফুলকুঁড়ি চাই সুন্দর পৃথিবী ও আদর্শ মানুষ গড়তে।শাখা পরিচালক নজরম্নল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি-শিল্প-বিজ্ঞান উপদেষ্টা শিশু বিশেষজ্ঞ ডাঃ নুরম্নল করিম খাঁন, সিটি ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক নুরম্নল আজিম, কেন্দ্রীয় শিল্প-সাহিত্য সম্পাদক নুরম্নল আমিন, সমাজ সেবা উপদেষ্টা এডভোকেট নাজিম উদ্দিন, প্রাক্তন পরিচালক কে.জি.এম শাহ নেওয়াজ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম তালুকদার ও ইসমত আরা বেগম। কৃতি ছাত্রছাত্রীদের পক্ষে অভিব্যক্তি প্রকাশ করে- আহমেদ হাসনাইন জোহেব (৬ষ্ঠ শ্রেণী), নিশাত নাওয়াল রাফা (৯ম), জামিল মোঃ আশিক রিয়াদ (৯ম)। সহকারী পরিচালক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা আরিফুল ইসলামে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরম্ন হয়। শাহজামাল সায়েমের বরণ সংগীত পরিবেশনার সাথে সাথে ফুলের পাপড়ি ছিটিয়ে কৃতি শিক্ষার্থীদের বরণ করে নেয় ক্ষুদে ফুলকুঁড়িরা। অনুষ্ঠানে ২৫০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করা হয়। এবং অতিথিদের শিশু গঠনে বিশেষ অবদান রাখায় সম্মাননা'১১ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সংগঠক শাহজালাল শাহেদ, আবুল আলা, রিদোয়ান, ফারহান, আবির, নাছির, আনাস, সুজন, ওশান, হিমেল বড়ুয়া, আরিফ, দেবদ্বিপ্ত, দিপ্ত বিশ্বাস, বুলবুল, জাহিদ, ইমন, শাওন, মারম্নফ, রায়হান, তারিক প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন