সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পেকুয়ায় অপহৃত স্কুল ছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া :  
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে হালিমা সাদিয়া রুহি (১৩) নামের এক সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের এক মাসেও পর ও উদ্ধার হয়নি। এ ঘটনায় জড়িত মোহাম্মদ ফারুক নামে এক যুবককে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। জানা যায়, ওই ইউনিয়নের পশ্চিম টইটং আলেকদিয়া কাটা গ্রামের বাসিন্দা ডা: আবু আহমদের কন্যা চট্রগ্রামস্থ মেরন সান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী হালিমা সাদিয়া রুহি গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। গত মাসের ১৯ মে রাত ৮ টার দিকে ওই এলাকার মো: রফিকের পুত্র ফারুক মৌলভী সিরাজের পুত্র বোরহান উদ্দিনসহ কয়েক বখাটে যুবক বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনার ৭ দিন
পরে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায় ভিকটিমের খালার বাড়িতে মেয়েসহ অবস্থান নেওয়ার খবর পেয়ে মেয়ের পিতা সেখানে যায়। মেয়ের পিতা ডা: আবু আহমদ জানান, গত বুধবার মানিকপুরের দক্ষিণ পাশ্বর্ে ছাবের ও আলমের বাড়িতে পুলিশ হানা দিয়ে তাদের উদ্ধার করা যায়নি। তবে পেকুয়া থানা পলিশের এসআই তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে একদল পুলিশ ও চকরিয়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ ওই বাড়ি থেকেঅপহরণের শিকার মেয়ের কাপড় ও কয়েকচি ছবি উদ্ধার করে। এ সময় অপহৃত মেয়েসহ আলম,কাইছার, রোবেল, ছাবের, রিকুসহ মেয়েকে নিয়ে সেখান থেকে সরে গিয়ে গোপন জায়গায় চলে যায়। স্থানীয় লোকজন মেয়েকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালায় ও তাদের সহযোগিতা করে। এ ব্যাপারে মেয়ের মামা বাদী হয়ে ৫ জনকে আসামী করে পেকুয়া থানায় অপহরণের মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৌহিদুল আনোয়ার জানান,ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই: