সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে প্লাবিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য বদি

ইউএনটি ডেস্ক
টেকনাফে অতি জোয়ার ও প্রবল বর্ষণে প্লাবিত শাহপরীর দ্বীপসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদি। শুক্রবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শনের সময় জেলা
প্রশাসক মো. গিয়াস উদ্দীন আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মো. মাঈন উদ্দীন, টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা আনম নাজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ভেড়িবাঁধের ভাঙা অংশে দেখা যায় এটেল মাটির পরিবর্তে বালি দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেছিল মেসার্স উন্নয়ন করপোরেশন। এবারও ওই প্রতিষ্ঠান ঠিকাদার নিয়োজিত হওয়ায় এবং ২ মাস যাবৎ কাজ শুরু না করায় পরিদর্শনকালে ঠিকাদারের উপস্থিতি দেখতে পেয়ে জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের মারতে তেড়ে আসে। এক পর্যায়ে সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদিসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে ঠিকাদারসহ পরিদর্শক টিম টেকনাফ সড়ক ও জনপথ বিভাগের বাংলোতে জরুরি ভিত্তিতে কিভাবে ভেড়িবাঁধের কাজ সম্পন্ন করা যায় এ নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে যথা সময়ে কাজ শুরু না করা ও এ মুহূর্তে কাজ করার পরিস্থিতি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলীকে ঠিকাদারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সংসদ সদস্য বদি।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: