সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে ঘরের ভিতর পানি ঢুকে পড়ায় বাড়ীর ছাদে আশ্রয়


ছবি ও প্রতিবেদন- সাইফুল ইসলাম চৌধুরী, টেকনাফ।
টেকনাফে নাফ নদীর ভাঙ্গা বেড়িবাধ দিয়ে জোয়ারের পানি প্রতিদিন পৌরসভা ও সাবরাং ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবিয়ে দিচ্ছে। এতে অনেক পরিবার ঘর ছেড়ে আশ্রয়ের খুঁজে ছুটাছুটি করলেও অনেক পরিবার রয়েছে পানিতে অর্ধডোবা ,বাড়ীর উপরে ছাদে আশ্রয় ও রাত্রি যাপন করছে। উপরোক্ত ছবিতে দেখা যাচ্ছে, পৌরসভার মধ্য জালিয়াপাড়া সোনা মিয়া তার শিশুদের বাচাঁতে অর্ধডোবা বাড়ীর ছাদের উপরে আশ্রয় নেন। সোনা মিয়া জানান, রাতে ঘুমানোর আগে তার ছেলেদের ছাদের উপরে হাত পা রশি দিয়ে বেধে রাখেন, যাতে ঘুমনত্ম অবস্থায় পানিতে না পড়ে। ছবিটি ১৮ জুন সকাল ১১ টায় তোলা হয়েছে। 

কোন মন্তব্য নেই: