সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে মাইডের ভবন নির্মাণ উদ্বোধন ও প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেকার যুবকদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে- এমপি বদি 




হুমায়ুন রশিদ, টেকনাফ : 

টেকনাফে মাইডের (মুসলিম এইড ইনষ্টিটিউট অব টেকনোলজি) ভবন নির্মাণ উদ্বোধন ও প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণকালে এমপি বদি বলেছেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা মুসলিম এইডের প্রশিক্ষণ কর্মসূচী টেকনাফের বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করার মহান দায়িত্ব পালন করছে। আমি মা-বাবা হারিয়ে একেবারে নিঃস্ব। আমার
চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার নির্বাচনী এলাকার বেকার ভাইবোনদের কর্মক্ষম করে গড়ে তোলার জন্য নবনির্মিত মুসলিম এইডের ভবনের জমি দান করে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলছে। এখান থেকে কর্মমূখী শিক্ষা গ্রহণ করে মধ্যপ্রাচ্যে কর্মস্থানের জন্য সর্বাত্নক সহায়তা করবে।

জানা যায়, ১৮ জুন সকাল ১০টার দিকে টেকনাফ মুসলিম এইড ইনষ্টিটিউট অব টেকনোলজির বিভিন্ন শাখায় প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ বিতরণ ও যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী, ইকো প্রতিনিধি মিঃ অলিভিয়ার, মুসলিম এইড লেদা সাইটের ডাঃ নিক, রোটার প্রজেক্ট ম্যানেজার সুবর্ণ দাউদ তোহা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি ভৌমিক, টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক, ওলামালীগ নেতা কারী ফরিদুল আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। সভার শুরুতে প্রধান অতিথি মাইডের নতুন ভবনের নিমর্াণ কাজের শুভ উদ্বোধন ও বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ প্রাপ্ত ২৪০ জন নারী পুরুষের মধ্যে সনদ ও যন্ত্রপাতি বিতরণ করেন।

কোন মন্তব্য নেই: