সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পেকুয়ায় থানা ডাকঘর উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব

শেখ শোহাম্মদ হানিফ, পেকুয়া :
পেকুয়া উপজেলার চার লক্ষাধিক মানুষের বহু প্রত্যাশিত থানা ডাকঘর অবশেষে উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর দেড় টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের
সচিব সুনিল কান্তি বোস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ডাকঘরের ফলক উন্মোচন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকঘরের পিএমজি আহমদ আলী, ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল ফজলুল হক, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই খাজা আলামীন, পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ প্রমুখ। থানা ডাকঘর উদ্বোধন শেষে এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি সুনিল কান্তি বোস বলেন, পেকুয়াবাসীর দু:খ-দুর্দশার কথা চিন্তা করে সরকার এ এলাকায় থানা ডাকঘর স্থাপন করে। এর মাধ্যমে মনি অর্ডার, মেয়াদী বীমা, টিটি'র মাধ্যমে লেনদেনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ সহজে সারা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই: