সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

লামায় বিপুল পরিমাণ চোলাই মদসহ ৩ পাচারকারী গ্রেফতার


মোঃ নুরুল করিম আরমান, লামা : 
বান্দরবানের লামায় বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও পাচার কাজে ব্যবহৃত একটি চাঁদের গাড়ীসহ ৩ পাচাকারীকে গ্রেফতার করা হয়েছে। লামা ফাঁসিয়াখালী সড়কের ইযাংছা পুলিশ চেক পোষ্টে কর্মরত পুলিশ সদস্যরা তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করে। 
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টায়

কিছু মাদক পাচারকারী সিন্ডিকেট চাদের গাড়ী যোগে চোলাই মদ নিয়ে চকরিয়া যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা পুলিশ চেক পোষ্টে কর্মরত হাবিলদার তাইজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গাড়ীটির গতিরোধ করে তল্লাশী চালায়। এ সময় গাড়ী থেকে থাকা ৪টি পলিথিন মোড়ানো ৬০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গাড়ী চালক মোঃ সাইফুল ইসলাম (২৩), পাচারকারী নুরুল ইসলাম (২২) ও আলী আকবর (২৪) এবং পাচারকাজে ব্যবহৃত চাঁদের গাড়িটি (ঢাকা ল-৩২৪) আটক করেন। আটককৃতরা লামা পৌর এলাকার টিএন্ডটি পাড়া ও চকরিয়া উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন কচু পাড়া এবং ভরামুহুরী গ্রামের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন। রাতেই আটককৃতদের লামা থানায় সোপর্দ করা হয়। লামা থানার এসআই মোঃ ওয়াজেদ আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই: