সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

লামায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৪

মোঃ নুরুল করিম আরমান, লামা : 

বান্দরবানের লামায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গোলাপ মিয়া (৫০) নামের এক রিক্সা চালক নিহত ও ৪ টেক্সি যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত রিক্সা চালক লামা পৌর এলাকার মধুঝিরি এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। অপর একটি টেক্সি দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, শারমিন আক্তার (২৫), আবদুল আজিজ (৪০), রাকিব (৮) ও ওয়াহিদুল ইসলাম (৫)। 
জানা গেছে, রিক্সা চালক গোলাপ মিয়া বৃহস্পতিবার রাতে তার ছেলের জন্য নিজের রিক্সা নিয়ে বিস্কুট আনতে লাইনঝিরি বাজারে যান। ফেরার পথে সড়কের লাইনঝিরি তেমহনী সংলগ্ন মোড়ে রিক্সা উল্টে গেলে ঘটনাস্থলে মারা যান। সকালে আশপাশের লোকজন নিহতের লাশ রাসত্মার উপর দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য বান্দরবান সদর মর্গে প্রেরণ করেছেন। এদিকে, শুক্রবার দুপুরে লামা সুয়ালক সড়কের টিটি এন্ড ডিসি পাড়া নামকস্থানে একটি টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়। আতদের মধ্যে একজনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। অপর তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উল্লেখ্য যে, একই টেক্সিটি একইভাবে গত রবিবার চালকের অদক্ষতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ ব্যক্তি গুরুতর আহত হন। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই: