সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

লামায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

মোঃ নুরুল করিম আরমান, লামা : 
বান্দরবানের লামায় নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের 'স্টুডেন্ট কাউন্সিল' নির্বাচন ২০১১ সম্পন্ন হয়েছে। বুধবার এক মনমুগ্ধকর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। তারা হলেন- ৫ম শ্রেণী থেকে মোঃ আবু ফয়সাল রনি ও ক্যএচিং মার্মা। ৪র্থ শ্রেণী থেকে জিন্নাতুন নিসা, আহমদ আবতাহি ও মোঃ আবদুর রহিম। তৃতীয় শ্রেণী থেকে নাফিজ নুর ও ইস্পিতা জাহান ইফতি। 
নির্বাচন কমিশনের দায়িত্বপালন করেন, ৫ম শ্রেণীর ছাত্র প্রতাপ আদিত্য সুশীল (প্রাঙ্গন)। ৫ম শ্রেণীর ছাত্রী মেঘা চাকমা প্রিসাইডিং অফিসার, ৫ম শ্রেণীর ছাত্রী মুক্তা দাশ (মৌ) ও পঙ্কজ দেব উৎস সহ-প্রিসাইডিং অফিসার এবং ৫ম শ্রেণীর ছাত্র মোঃ নাজিম উদ্দিন, ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ নাছির উদ্দিন, ৫ শ্রেণীর ছাত্রী আশরাফি সুলতানা রাফি ও ৫ শ্রেণীর ছাত্র আবদুল্লা আবু সাঈদ পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২২২জন ভোটারের মধ্যে ১৯৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে তৃতীয় শ্রেণীর ৬জন, ৪র্থ শ্রেণীর ৫জন এবং ৫ম শ্রেণীর ৯ জন মিলে ২০ জন ছাত্র ছাত্রী প্রতিদ্বন্ধিতা করেছেন। 
বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রম এবং উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়নে শিক্ষার্থীদের অংশ গ্রহণ নিশ্চিত করণ, ১০০% ছাত্র ভর্তি ও ঝরে পরা রোধে সহযোগিতা করা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিখন শিখানো কার্যক্রমে ছাত্র ছাত্রীদের ভূমিকা সম্পর্কে অভিভাবক এবং অন্যান্যদেরকে অবহিত এবং উদ্বুদ্ধকরণসহ শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে সরকার দেশের সকল মডেল বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল এ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই: