সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

সাংবাদিক আমানুল হক বাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত



বার্তা পরিবেশক:কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় দৈনিক কক্সবাজার বাণীর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সাংবাদিক আমানুল হক বাবুল গুরুতর আহত হয়েছেন। তাকে শহরের আল ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১ টার দিকে তিনি মোটর সাইকেল যোগে শহর থেকে উখিয়ার সোনারপাড়া যাওয়ার পথে মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ নামক স্থানে তাকে একটি প্রাইভেট কার পেছন
থেকে ধাক্কা
দিলে এই ঘটনা ঘটে। দূর্ঘটনায় তার হাত, পা ও পিটে গুরুতর জখম হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

কোন মন্তব্য নেই: