শামসুল আলম শারেক,টেকনাফ:
ভিসার লোভ দেখিয়ে দুবাই'র আলবাহার কোম্পানী তে ১০০ লোক নেয়ার নামে চরম প্রতারনার আশ্রয় নিয়েছে হ্নীলার রংগীখালীর জনৈক হেলাল।বর্তমানে উক্ত প্রতারক হেলাল জাল ভিসায় দুবাই নিতে সরল সোজা মানুষ কে নানা লোভনীয় মিথ্যা অপার দিয়ে চষে বেড়াচ্ছে টেকনাফের সর্বত্র।
জানা যায়- হ্নীলার ইউনিয়নের রংগীখালীর কালা মিয়া প্রকাশ কালাইয়্যার পুত্র মোঃ হেলাল আরব আমিরাত(দুবাই)এর কারাগারে দীর্ঘদিন কারাভোগের পর সমপ্রতি একটি আউটপাস নিয়ে দেশে আসে। তার পিতার ও কোন সহায় সম্বল নেই। সে পুনরায় দুবাই যাওয়ার জন্য ভিসা এবং টিকেট ও নেই। অবশেষে বেচে নেয় এই জাল ভিসার রমরমা ব্যবসার।ইতিমধ্যে উক্ত প্রতারক লেদা, রংগীখালী,বাহারছড়া,হোয়াইক্যং সহ বেশ কয়েকজন কে সর্বহারা করেই ছেড়েছে।,হোয়াইক্যং এর তুলাতলীর শাহাব উদ্দিন জানান গত কয়েক বছর আগে আমার ভাই কে দুবাই নেবার কথা বলে প্রায় লাখ খানেক টাকা নেয়।এখনো দেয়না শোধ করতে না করতে আবারো দুবাই মানুষ নেয়ার জন্য সে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। হ্নীলার এক ইউপি সদস্য এ প্রতিবেদক কে জানান, উক্ত প্রতারক হেলাল একজন পেশাদার আদম বেপারী ও নারী কেলেংকারীর সাথে জড়িত। গত মে মাসের ২০ তারিখ পশ্চিম সিকদার পাড়া এলাকার জনৈক বিবাহিত মেয়েকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ে করার আশ্বাসে ঘর থেকে বের করা কালে স্থানীয় এলাকাবাসী ধরে ফেলে। এ সময় তাকে উত্তম-মাধ্যম দিয়ে তার এলাকার সাবেক মেম্বার নূর মোহাম্মদের জিম্মায় স্টাম্প নিয়ে চেড়ে দেয়া হয়। সে ইতিমধ্যে দুবাইর বিভিন্ন কোটিপটি শেখদের বা বদ্দুদের নিকট মোটা অংকে সুন্দরী মহিলা বিক্রি করতে বিভিন্ন অসহায় নারী সংগ্রহের মিশন নিয়ে ও মাঠে নেমেছে।ইতিমধ্যে তার কিছু প্রমান ও পাওয়া গেছে।তার প্রতারনার ব্যবসায় তার পিতা কালামিয়া ও জড়িত বলে এলাকাবাসী জানান।এলাকাসুত্রে প্রকাশ, অতিতে তার পিতা এ ধরনের কাজের জন্য ভিটে পর্যন্ত বিক্রি করেছে।এলাকাবাসীর মতে তাকে আটক করলে জাল ভিসা সহ অনেক তথ্য পাওয়া যাবে। এ ব্যাপারে অভিযুক্ত হেলালের ব্যবহৃত কয়েকটি ফোন নাম্বার সংগ্রহ করে সবক'টিতে বারবার যোগাযোগ করলে সংবাদকর্মী পরিচয় পেয়ে যোগাযোগ কেটে দেয়ায় তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন