সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ২টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি ইউনিয়নের নির্বাচন শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে জেলার অনুষ্ঠিত অন্যান্য ইউনিয়ন পরিষদের মত এ দুটি ইউনিয়নেও নারী ভোটারের উপসি'তি ছিল বেশি। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ নির্বাচনে বাইশারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন এবং দোছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেকটি ইউনিয়নে ৯টি করে ভোট কেন্দ্র স'াপন করা হয়। যে কোনো পরিসি'তি মোকাবেলায়, পুলিশ, আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরাও নির্বাচনের কাজে দায়িত্ব পালন করেন।
ভোট গ্রহণ শেষে কয়েকটি কেন্দ্রের ঘোষিত ফলাফল বাইশারী ইউনিয়নে বিএনপি সমর্থিত মনিরুল হক মনু (গরুর গাড়ি) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। অপরদিকে দোছড়ি ইউনিয়নে রশিদ আহমদ আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন।

কোন মন্তব্য নেই: