সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানে কৃষকদের বিনামূল্যে সার ও ফলের চারা বিতরণ

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবানে আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার এবং জুম চাষীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল (শনিবার) সার ও চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্খি'ত ছিলেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং। জেলা পরিষদ সদস্য ও কৃষি বিভাগের কনভেনিং কমিটির আহ্বায়ক ক্যসা প্রু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, কৃষি অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জামান।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, কৃষি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাবিকাঠি। এ জন্য বর্তমান সরকার কৃষি কর্মকান্ডের সার্বিক সাফল্যের জন্য কৃষকদের বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।
পরে প্রধান অতিথি ১২ জন কৃষককে ৪২টি করে বিভিন্ন প্রজাতির ফলের চারা এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার ৫টি উপজেলার মোট এক হাজার ৮০৫ জন কৃষকের মাঝে ৭২ মেট্রিক টন বিভিন্ন প্রকারের সার বিতরণ করা হবে।
বান্দরবান কৃষি অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলার ৫টি উপজেলার মোট এক হাজার ৮০৫ জন কৃষকের মাঝে ৭২ মেট্রিক টন বিভিন্ন প্রকারের সার বিতরণ করা হবে। সারের মধ্যে রয়েছে ইউরিয়া, টিএসপি, এমওপি সার। এরমধ্যে বান্দরবান সদর উপজেলায় ৩৩৫ জন কৃষকের মাঝে সাড়ে ১৩ মেট্রিক টন, রোয়াংছড়ি উপজেলার ৩০০ কৃষকের মাঝে ১২ মেট্রিক টন, লামা উপজেলার ৫৫০ জন কৃষকের মাঝে ২২ মে. টন, আলীকদম উপজেলার ৩৫০ কৃষকের মাঝে ১৪ মে. টন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৭০ কৃষকের মাঝে প্রায় ১১ মে. টন সার বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কোন মন্তব্য নেই: