ফাইতংয়ে ৪নং ওয়ার্ড যুবদলের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শাহজালাল শাহেদ: লামা উপজেলার ফাইতং ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪নং ওয়ার্ড অফিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সদ্য নবগঠিত ৩০৬নং ফাইতং ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম। ২৪জুন শুক্রবার বিকাল ৩টায় অফিস উদ্বোধন পরবর্তী দলীয় কার্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক তারেক মর্তুজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাইতং ইউনিয়ন বিএনপির সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাইতং ইউনিয়ন যুবদলের আহবায়ক ইমাম উদ্দিন, বরইতলী ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম, ফাইতং ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও নির্বাচিত ইউপি সদস্য মুহাম্মদ জুবাইর, ফাইতং বহুমূখী সমবায় সমিতির সভাপতি হোছাইন আহমদ ভুট্টু, ফাইতং যুবদলের যুগ্ন আহবায়ক যথাক্রমে মুহাম্মদ নবাব মিয়া, গিয়াস উদ্দিন, নাজেম উদ্দিন, সালাহউদ্দিন, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম ও শ্রমিকদল নেতা মুহাম্মদ রফিক সহ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী বাকশালীদের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলকে নীতি আদর্শ দিয়ে মোকাবেলা করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
ছবি : ফাইতং ইউনিয়ন যুবদলের ৪নং ওয়ার্ড অফিস উদ্বোধন করছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান শামসুল আলম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন