সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়নে আজ নির্বাচন:৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ন

ইব্রাহিম খলিল, নাইক্ষ্যংছড়ি.
নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই ইউনিয়ন বাইশারী ও দৌছড়ি তে ভোট গ্রহন আজ ।সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন- ভোট গ্রহন চলবে ।দুই ইউনিয়নের সব কেন্দ্রে পুলিশ ও বিজিবির সমন্বয়ে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা । ঝুকি পূর্ন কেন্দ্র গুলোতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা । ভোট গ্রহন কালে
কোন অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করা হলে ভ্রাম্যমান আদালত ব্যবস্থা নেবেন ।
    বাইশারী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ আলম কোং (আনারস),মনিরুল হক মনু (গরুর গাড়ী),ফারুখ আহমদ(তালা) এর মধ্যে ত্রিমুখি লড়াই হবে বলে ভোটারদের ধারনা ।
    দৌছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আলহাজ্ব হাবিব উল্লাহ (দেওয়াল ঘড়ি) এবং রশিদ আহমদ (আনারস) এর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মত দিয়েছেন স্থানীয় ভোটাররা ।
     রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় --বাইশারী ও দৌছড়ি তে ২৬ পদের জন্য লড়ছেন সর্বমোট ৯৩ জন প্রার্থী । তারমধ্যে  বাইশারী ইউনিয়নে চেয়ারম্যান ,সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৫৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন  । বাইশারীতে মোট ভোটার সংখ্যা ৭৪৩৫ জন । তার মধ্যে পুরুষ ৩৬৬৩ জন ,নারী ৩৭৭২ । ভোট কেন্দ্র ৯ টি ।বুথ সংখ্যা ২৪ টি । ঝুকি পূর্ন কেন্দ্র ৩ টি । এগুলো হল -ঈদগড় হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,ক্যাংগার বিল বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ।
    দৌছড়ি ইউনিয়নে চেয়ারম্যান ,সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৩৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন । দৌছড়িতে মোট ভোটার সংখ্যা ৩২৮৭ জন । তার মধ্যে পুরুষ ১৬৭০ জন ,নারী ১৬১৭ জন।। ভোট কেন্দ্র ৯ টি ।বুথ সংখ্যা ১৮ টি । ঝুকি পূর্ন কেন্দ্র ৩ টি । এগুলো হল -ক্রোক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (১), ক্রোক্ষ্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (২) ও উক্যজাই হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ।

কোন মন্তব্য নেই: