সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মাদারীপুরে সুরঞ্জিতের গাড়ি আটক

ইউএনটি ডেস্ক
মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের গাড়ি আটক করেছে পুলিশ। সংসদ সদস্যের স্টিকার লাগানো সরকারি গাড়ি ব্যবহার করে আজ শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্তের পিএস কামরুল হোসেন নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সন্ধ্যায় পুলিশ গাড়িটি আটক করে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের

পিএস কামরুল হোসেন গাড়িসহ দুপুরে ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব শিকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আসেন। এ বিষয়ে অপর চেয়ারম্যান প্রার্থী রহিম বেপারী জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মোবাইলে অভিযোগ করেন। এতে ভদ্রাসন পুলিশ ক্যাম্পের সদস্যরা গাড়িটি আটক করে শিবচর থানায় নিয়ে যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, স্থানীয়রা যাতে গাড়িটি ভাংচুর না করে তাই শিবচর থানা পুলিশ গাড়িটি থানায় নিয়ে এসেছে। চেয়ারম্যান প্রার্থী রহিম বেপারী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ইউপি নির্বাচনের প্রচারণায় কোনো সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গাড়িটি নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের পিএস কামরুল হোসেন তার বাড়ি শিবচরের উমেদপুরের চান্দেরচর গ্রামে আসেন। নির্বাচনের প্রচারণায় নয়, ভুল বোঝাবুঝির কারণে ভদ্রাসন পুলিশ ক্যাম্পের পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: