সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

খুটাখালীতে যাত্রীবাহি সৌদিয়া চেয়ারকোচ দোকানে : ক্ষয়ক্ষতি লাখ টাকার, আহত-৬



জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ার খুটাখালীতে শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহি সৌদিয়া চেয়ারকোচ দোকানে ঢুকে পড়েছে। এতে সংবাদপত্রের পরিবেশক খবর বিতান ভেঙ্গে তছনছ হয়ে গেছে। প্রতিষ্টানের মালিক রুহুল আমিন মনির জানান, দোকান ভেঙ্গে মালামাল নষ্ট হয়ে যাওয়ায় তার কমপক্ষে লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
স্থানীয়রা জানায়, ওইদিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহি সৌদিয়া চেয়ারকোচ (নং-০৫-০০২৫) খুটাখালী ষ্টেশন এলাকায় পৌছে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পশ্চিম পাশে সংবাদপত্রের বিপনী খবর বিতানে ঢুকে পড়ে। ওই সময় দোকানটি ভেঙ্গে গুড়িয়ে যায়। কর্মচারী আবদুল খালেক, পথচারী ডা: জামাল পাশা, সিনজি চালক সলিম উল্লাহ ও এক কলা বিক্রেতাসহ ৬জন কমবেশি আহত হয়েছে। চেয়ারকোচের ধাক্কায় একটি সিনজি ক্ষতিগ্রস্থ ও স্থানীয় নেজাম সওদাগরের ২ ড্রাম সয়াবিন তেল পড়ে নষ্ট হয়ে গেছে।  মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি নিজাম উদ্দিন জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

কোন মন্তব্য নেই: