সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বাউবি'র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস



ইউএনটি ডেস্ক
গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার থেকে গাজীপুরে বাউবি'র প্রশ্নপত্র ফাঁস হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়ে। শহরে কম্পিউটার কম্পোজ করা প্রশ্নপত্র বিক্রি হয়। আজ শুক্রবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও আজকের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা যায়- দুটি প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত বাউবি'র চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল। তবে ওই দিন অনেক পরীক্ষার্থী ওই প্রশ্ন কেনেনি। পরে প্রশ্নপত্রটি হুবহু মিলে যায়। ওই চক্রই গণিত বিষয়ের প্রশ্ন ফাঁস করেছে।
বৃহস্পতিবার সকালে গণিত বিষয়ের প্রশ্নপত্র ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরে রাতে ফটোকপি করে ৫শ' থেকে ৮শ' টাকায় গণহারে তা বিক্রি হয়।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গাজীপুরের ২ স্কুল শিক্ষক জড়িত থাকতে পারে বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেন।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: