সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়ায় প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ মহিলা আহত

এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ মহিলা গুরুতর আহত হয়েছে।  তাদেরকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় ওই স্কুল শিক্ষক বাদি হয়ে ঘটনার রাতে থানায় ৬জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের চিরিংঙ্গা হিন্দু পাড়া গ্রামে বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষক সন্তোষ কান্তি দাশের বসতবাড়ির রান্নাঘরের একটি চালা বাতাসে স্থানচ্যুত হয়ে যায়। ২১জুন সকালে গেলে ওই চালাটি ঠিক করতে যায় তার মা- বোনসহ কাজের লোক। এসময় পাশ্ববর্তী বাসিন্দা রাখাল কান্তি দেসহ প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তার মা ছবি রাণী দাশ (৫০) ও বোন এসএসসি পরীক্ষার্থী মুন্নি রাণী দাশ (১৯) কে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। তাদের বাচাঁতে গিয়ে সন্তোষ কান্তি দাশ (৩০) ও তার ভাই আশিতোষ দাশ (২৩) কমবেশি আহত হয়েছে। আহতদের মধ্যে মা ও বোনকে চকরিয়া সরকারী হাসপাতালে ও ভাই আশিতোষকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। সন্তোষ কান্তি দাশ আরো জানান, স্থানীয় এক প্রভাবশালীর ইন্ধনে প্রতিপক্ষের লোকজন তার পরিবারের ওপর এ হামলার ঘটনা করে। ঘটনার সময় তার কাছ নগদ ১৫ হাজার ৩শ টাকা ও তার বোন শিপ্রা দাশের ২০ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই: