সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কোকোর সাজার রায় রাজনীতিকদের ব্যর্থতার ফসল: আশরাফ



ইউএনটি ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অর্থপাচার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজার রায় রাজনীতিকদের ব্যর্থতার ফসল। আমরা যারা রাজনীতি করি, যাদের সন্তান আছে তারা এ রায়ে খুশি নন বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ আরো বলেন, কোকোর এ রায় রাজনীতিবিদদের জন্য সতর্ক বার্তা। তিনি বলেন, সন্তানদের মানুষ করতে না পারলে আমাদেরও হয়তো এ পরিস্থিতির মুখোমুখি পড়তে হতে পারে।
আওয়ামী লীগ এ রায় প্রভাবিত করেছে বলে বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে সৈয়দ আশরাফ বলেন, তার দল এ রায়ে কোনো হস্তক্ষেপ করেনি। রায়কে প্রভাবিত করলে গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাষির্কীতে রায় ঘোষণা হতো না বলেও মন্তব্য করেন তিনি।
কোকোর মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না মন্তব্য করে তিনি বলেন, এটা দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা। তিনি আরো বলেন, সিমেন্সের সঙ্গে কোকোর লেনদেন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা হয়। এফবিআই তদন্ত করে সকল তথ্য দেয়ার পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদক কোকোর বিরুদ্ধে মামলা করে।
কোকোর মামলার রায় দুঃখজনক মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, একজন মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি এবং দুই বারের প্রধানমন্ত্রীর ছেলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন। এটা জিয়া ও খালেদার পরিবারসহ কারো জন্য সুখবর হতে পারে না। এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তবে এই রায়ে খালেদা জিয়াকে দায়ী করে তিনি বলেন, হাওয়া ভবন তারেক-কোকোর সৃষ্টি নয়, এটা করেছিলেন খালেদা জিয়া। এমনকি এই হাওয়া ভবনই ছিল সকল দুর্নীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এটা ছিল চেয়ারপারসনের কার্যালয়।
সৈয়দ আশরাফ বলেন, মামলার রায় নিয়ে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে। উচ্চ আদালতে কোকো নির্দোষ প্রমাণিত হলে আমি সবচেয়ে খুশি হব।
কোকোর রায়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেয়া বিএনপির বক্তব্য সংবিধান ও আইনের শাসন বিরোধী। বিএনপি যেসব অভিযোগ করেছে তা ভিত্তিহীন। তিনি বলেন, এ রায় নিয়ে কাদা ছোড়াছুড়ি ও রাজনীতি করার কোনো সুযোগ নেই।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: