শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে দুই ইউপি, দৌছড়ি ইউনিয়ন ও বাইশারী ইউনিয়ন এ ২৫ জুন নির্বাচন অনুষ্টিত হবে। বাকী ৩ ইউপিতে ওর্য়াড বিন্যাস ও সীমানা নির্ধারন এর সমস্যা থাকার কারণে নির্বাচনের তফসিল ঘোষণা স'গিত বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়।দৌছড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র দুই জন,তারা হলেন বর্তমান
চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ ও রশিদ আহম্মদ মেম্বার। তা দের বাছাই ও প্রতীক বরাদ্ধ সম্পন্ন। আলহাজ্ব হবিব উল্লাহ এর প্রতীক (দেয়াল ঘড়ি) রশিদ আহম্মদ মেম্বার এর প্রতীক (আনারস)। প্রার্থীরা নিজ নিজ ছবি ও প্রতীক দিয়ে পোষ্টার ছাপিয়ে এলাকা জুড়ে চষিয়ে বেড়াচ্ছে ভোটারদের ঘরে ঘরে। এ দুই প্রার্থী ওর্য়াডে ওর্য়াডে ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা চাইছেন বলে ভোটাররা জানান। আলহাজ্ব হবিব উল্লাহ বিগত ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্যে বিভিন্ন র্ধমীয় প্রতিষ্ঠানে দলমত র্নিবিশেষে অর্থ সহযোগিতা দিয়ে উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহন করে সাধারণ জনগণের নজর কাড়ার চেষ্টা করেছেন। এলাকায় বিভিন্ন গ্রাম শালিসের বিচার বৈঠকে এমন আচরন করেছেন যেন কোন প্রকার,কোন পক্ষেই নাখোশ না হয়। প্রার্থী আলহাজ্ব হবিব উল্লাহ জানান, বিগত দিনে ইউপি সদসদের কে সমন্বয় করে ভিজিডি, ভিজিএফ ও বয়স্কভাতার তালিকা প্রণয়নে কোনো পক্ষ-পাতিত্ত ছিলনা আমাদের মাঝে। অন্য প্রার্থী রশিদ আহম্মদ জানান,তিনি নির্বাচিত হলে ভিজিএফ,ভিজিডিও বয়স্কভাতার তালিকা সঠিকভাবে প্রণয়ন ,রাস-া ঘাট এর সংস্কার ব্যবস'ার উন্নয়ন ও সকল প্রকার অনুদান সুষম বন্টণ,দলমতের উর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করতে চাই। প্রার্থীদ্বয় কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টায় থেমে থাকেন নি।সরজমিনে গিয়ে জানা যায়, বিভিন্ন কায়দায় অর্থ ছাড়ছেন প্রার্থীর সফর সংঙ্গীদের হাত দিয়ে।ভোটারা ও বেশ উপভোগ করছেন চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্যও মেম্বার প্রার্থী নির্বাচনী প্রচারনা।ভোটারদের মধ্যে আরো জানান,মেম্বার প্রার্থীরাতো মাঠধরেই আছেন,তার চেয়ে মহিলা সংরক্ষিত আসন গুলো ধরে রাখতে প্রতিযোগিতায় মাঠে নেমে অক্লান- পরিশ্রম করে যাচ্ছেন মহিলারা। আর এ দিকে প্রার্থীদের সাথে আলাপকালে জানাযায়,প্রার্থীরা এত সুন্দর করে নির্বাচনীর উঠান বৈঠক এর সময় সূচী করে প্রচারনায় চষিয়ে বেড়াচ্ছেন তা অকল্পনিয়। তাই প্রার্থীরা সময়সূচী মোতাবেক সমম্বয় করে এক এক এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি, বর্তমান সরকারের উন্নয়ন র্কমকান্ডের ধারাবাহিকতা রক্ষার জন্য এবং অত্র এলাকার উন্নয়ন মূলক কাজ করার লক্ষ্যে একটি করে ভোট ভিক্ষা চাচ্ছেন প্রত্যেক ভোটার থেকে। একজন সংরক্ষিত মহিলা প্রার্থী জানায়,মহিলা সংরক্ষিত আসনে জেতার জন্য তিনটি ওয়ার্ডের কোনায় কোনায় ভোটারদের সাথে দেখা করতে অনেক পরিশ্রম হচ্ছে। কিন'ু সাধারন সদস্যদের(মেম্বার)শুধু মাত্র একটি ওয়ার্ডেই ঘুরে ভোট ভিক্ষা চাইলেই যথেষ্ট। তাদের কষ্ট মহিলা
সদস্যা প্রার্থীর চেয়ে কম বলে জানান। এ পাহাড়ের অবহেলিত জনপদ কে একটি মডেল ইউনিয়নে রুপান-র করা প্রতিটি প্রার্থীর লক্ষ্য উদ্দেশ্য বলে ভোটাররা এ প্রতিবেদক কে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন