সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

প্রতিক বরাদ্ধ সম্পন্ন উখিয়ায় নিবাচর্নী প্রচরনা তুঙ্গে


সরওয়ার আলম শাহীন, উখিয়া। 
 নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উখিয়া উপজেলার ৫ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে আগামী ২জুলাই এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ জুন প্রার্থীদের প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেছে নিবাচর্ন অফিসপ্রতিক বাছাই নিয়ে গতকাল দিনভর ছিল প্রার্থীদের দৌড়ঝাপপছন্দ অনুযায়ী প্রতিক নেওয়ার জন্য নির্বাচন
অফিসে প্রার্থীদের বাকবিতন্ডার মতো ঘটনা ঘটেছেনির্বাচন অফিসার নীতিমালা অনুযায়ী ১টি প্রতিকের জন্য একাধিক প্রার্থী থাকায় লটারীর মাধ্যমে প্রতিক বরাদ্ধ দিতে দেখা গেছেপ্রতিক বরাদ্ধের পরপরই এ উপজেলার আনাচে-কানাচে নিবাচর্নী প্রচারণা জমে উঠেছেমাইক বেধে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরাএতদিন গনসংযোগ, ঘরোয়া বৈঠক ও ভোট ভিক্ষায় ব্যাস- প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পেয়েই শুরু করে দিয়েছেন প্রতীক নিয়ে প্রচারণাকোন কোন প্রার্থী তার পছন্দের প্রতীক পেয়ে সন্তুষ্ট থাকলেও অনেকেই পায়নি তার কাংখিত প্রতীক
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,  উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের  মধ্যে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার সহ ৩৫২জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছেতৎমধ্যে ৪ রাজাপালং ইউনিয়নে  চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপির মনোনীত প্রার্থী শাহ কামাল চৌধুরী (দেওয়াল ঘড়ি) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন (আনারস), আওয়ামীলীগ সমর্থিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক আজাদ (তালা) ও নুরুল মাসুদ ভূইয়া পেয়েছেন (মাইক)২নং রত্নাপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিন পেয়েছেন (আনারস) আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী ( মাইক) আওয়ামীলীগ সমর্থিত নুরুল হুদা (তালা) সম্মিলিত নাগরিক কমিটির মনোনীত প্রার্থী নুরুল কবির চৌধুরী (দেওয়াল ঘড়ি) ছাত্রলীগ সাধারন সম্পাদক ছৈয়দ মুহাম্মদ নোমান (টেলিফোন) সাইফুল ইসলাম পেয়েছেন (গরুর গাড়ী)৩নং হলদিয়া পালং ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল করিম সিকদার পেয়েছেন (চশমা)  আওয়ামীলীগের কামাল উদ্দিন মিন্টু ( দেওয়াল ঘড়ি) গিয়াস উদ্দিন (আনারস) উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাদশা মিয়া চৌধুরী ( গরুর গাড়ী) আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন ( দোয়াত কলম) ,শামশুল আলম বাবুল (তালা)  ডাঃ আবুল কাশেম (জাহাজ) মাহমুদুল হক সিকদার (মাইক) বদিউল আলম চৌধুরী পেয়েছেন (কাঁপ পিনিচ)  ৫ নং পালংখালী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী এম মোক্তার আহমদ পেয়েছেন ( দেওয়াল ঘড়ি) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন জুয়েল(আনারস) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট জমির উদ্দিন (তালা) ও বিএনপি সমর্থিত গফুর উদ্দিন চৌধুরী পেয়েছেন (মাইক)১নং  জালিয়া পালং ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরী (আনারস), আওয়ামীলীগ নেতা এস,এম ছৈয়দ আলম (মাইক), বিএনপি নেতা আনোয়ার হোছাইন চৌধুরী (তালা), আওয়ামীলীগ নেতা শহিদুল্লা কায়সার (দেওয়াল ঘড়ি)ও রফিক উদ্দিন (জাহাজ) নিয়ে প্রতিধ্বন্ধিতায় নেমেছেনএছাড়া ও ৫ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ও মেম্বার প্রার্থীরা তাদের পছন্দের প্রতিক নিয়ে নতুন আমেজে নির্বাচনী প্রচারণা শুরু করেছে

কোন মন্তব্য নেই: