মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প কমিটির বৈঠক ও তালিকা প্রনয়ন নিয়ে গত শুক্রবার উপজেলা পরিষদে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এলাকাবাসীরা বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভকারীরা উপজেলা চেয়ারম্যানকে ইউএনও কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপজেলা চেয়ারম্যানকে অবরুদ্ধ অবস্থায় থেকে উদ্ধার করে। ওই দিন বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নুর-ই-খাজা আলামীনের সভাপতিত্বে অনুষ্টিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু,একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্য সচিব নুরুল আলম মিয়াজীসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযোগ উঠেছে,ওই প্রকল্পের প্রকৃত কমিটির সদস্যদের বৈঠকে না ডেকে উপজেলা কমিটি তালিকা তৈরীর খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের বিপুল নেতাকর্মী জড়ো হয়ে উপজেলা পরিষদে বিক্ষোভ করে। জানা গেছে,উপজেলার মগনামা,রাজাখালী,পেকুয়া ও উজানটিয়া ইউনিয়নে সরকারের দারিদ্র বিমোচন প্রকল্প একটি বাড়ি একটি খামার প্রকল্পের জন্য উপকারভোগীদের তালিকা কয়েক মাস পূর্বে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা তৈরী করে উপজেলা চেয়ারম্যানের দপ্তরে জমা দেন। কিন্তু ওই বৈঠকে প্রকল্প কমিটির সংশ্লিষ্টদের অবগত না করেই তালিকা চুড়ান্ত করার জন্য চেষ্টা চালালে বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ কারীদের নেতৃবৃন্দের কাছ থেকে প্রশাসন জোর করে মুচলেকা আদায়ের চেষ্টা করলে ও ব্যর্থ হয়। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু জানান,কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বৈঠকের পর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতর্াকে মারধর ও নাজেহাল করাকে কেন্দ্র করে কিছু দু:খজনক ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন