সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

দারুল ইহ্সান কলেজের পৃথক পুরুষ ও মহিলা শাখায় ভর্তি কার্যক্রম শুরু

বিশেষ প্রতিবেদন: 
দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় কক্সবাজার ক্যাম্পাস কর্তৃক পরিচালিত দারুল ইহ্সান কলেজে পৃথক পুরুষ শাখা ও মহিলা শাখায় এইচএসসিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসা বিভাগে আবাসিক-অনাবাসিক ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিপ্রাপ্ত এ কলেজের প্রচারণা শুরু হয়ঃ ০১/০৬/২০১১ তারিখ থেকে, অফিস শুরুঃ
১৬/০৬/১১ তাং থেকে, ফরম বিতরণ ও জমাঃ ২১/০৬/১১ তাং থেকে, বাছাই ও ভর্তিঃ ২৬/০৬/১১ তাং থেকে এবং ক্লাস শুরুঃ ০২/০৭/২০১১ তারিখ থেকে। শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সংকল্পবদ্ধ এ কলেজের কোন ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না। প্রতিটি শ্রেণীকক্ষ শীতাতপ নিয়ন্ত্রিতব্য এ কলেজে শিক্ষার সকল উপকরণ শর্তসাপেক্ষে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। এর প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য ইংলিশ ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক এবং শিক্ষামূলক ইন্টারনেট ব্যবহার উম্মুক্ত। আগ্রহীদের জন্য আরবী, সংস্কৃত ও পালি ভাষা শিক্ষার ব্যবস্থা থাকবে। অভিজ্ঞ শিক্ষিকমন্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত হোষ্টেলে লেখাপড়ার মনোরম পরিবেশ, পর্যাপ্ত নিরাপত্তা, সার্বক্ষণিক বিদু্যৎ, মানসম্মত খাবার, যোগাযোগের সুব্যবস্থা, প্রত্যেকের জন্য খাট, টেবিল, চেয়ারসহ নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকবে। সৎ, দক্ষ, আদর্শবান ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ কলেজে প্রথম ব্যাচের জন্য পাঠ্যবই ও কলেজ ব্যাগ সম্পূর্ণ ফ্রী এবং ভর্তি ফরমঃ ৩০০ টাকা, ভর্তি ফিঃ ৪০০০ টাকা (কিস্তিতে আদায়যোগ্য), মাসিক ফিঃ ৬০০ টাকা ও আবাসিক হোষ্টেল ফিঃ মাসিক ৪০০০ টাকা। হট লাইন (০১১৯১ ০৩৯৮৩৩) নম্বরে যোগাযোগ করে কালুর দোকানস্থ খোরশেদ ভবনের ৪র্থ তলায় প্রত্যহ ৯টা-৩টায় যে কেহ সীমিত আসনে ভর্তি কার্যক্রম সারতে পারবে। ছাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে ও ছাত্রদের চারিত্রিক মান ধরে রাখতে, কক্সবাজারে একমাত্র ছাত্র-ছাত্রীদের পৃথক শাখা স্থাপনকারী, ধর্ম ও কর্ম শিক্ষার সমন্বয়কারী দারুল ইহ্সান কলেজ সচেতন অভিভাবকদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় কক্সবাজার ক্যাম্পাসের প্রতিষ্ঠাতার সরাসরি তত্ত্বাবধানে এ কলেজটি সুষ্ট ও সুন্দরভাবে নিজ লক্ষ্যপানে এগিয়ে যচ্ছে এবং আগামীতে চমক সৃষ্টি করার অপেক্ষায় আছে।

কোন মন্তব্য নেই: