নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার দুপুরে কক্সবাজারের পিএম খালীতে প্রতিপক্ষের হামলায় ডাঃ মোঃ নাসিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করায় এক বিএনপি নেতা কর্তৃক বাদিকে প্রাণ নাশের হুমকী দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, শুক্রবার শুক্রবার দুপুরে বাংলাবাজার ষ্টেশনের রহমানিয়া মেডিকেল স্টোরে ডাঃ মোঃ নাছিম স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার আব্দুর রহিমের নির্বাচনী লিফলেট ও পোষ্টার বিতরণ নিয়ে নুরুল হক, নুরুল ইসলাম, তালিকাভূক্ত হুন্ডি ব্যবসায়ী ছৈয়দ নূরসহ মাষ্টার আব্দুর রহিমের বেশ ক'জন সমর্থকের মধ্যে আলাপকালে প্রতিদ্বন্দী অপর চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ও তার কয়েকজন সমর্থক এসে হৈ চৈ শুরু করে। এক পর্যায়ে দেলোয়ার ও তার লোকজন ডাঃ মোঃ নাছিমকে বেদড়ক মারধর করে। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করায় শনিবার হামলাকারী চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারের সমর্থক বিএনপি নেতা স্থানীয় ছৈয়দ নুর প্রাণ নাশের হুমকী দিচ্ছে বলে আহত বাদী ডাঃ মোঃ নাছিম অভিযোগ করেছেন। এব্যাপারে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ করেছেন বলেও ডাঃ মোঃ নাছিম জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন