সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে ৪শ’ পিচ ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফে ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কলিম উল্লাহ (১৯) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। কলিম উল্লাহ লন্বরীপাড়া গ্রামের মো. হোসেনের পুত্র।

জানা যায়, বিজিবি জওয়ানরা দমদমিয়া চেকপোস্ট থেকে আজ বিকাল সাড়ে ৪টায় কক্সবাজারগামী একটি মাইক্রেবাসের যাত্রী কলিম উল্লাহকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে ধৃত পাচারকারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়। টেকনাফ থানার ওসি মাহাবুবুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই: