সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে বিশ্ব শরণার্থী দিবস পালিত

ইউএনটি
টেকনাফে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার নয়াপাড়া ও কুতুপালং  রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এরমধ্যে র‌্যালি, ক্রিড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্প ইনচার্জ সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের উপ-সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইউএনএইচসিআর’র প্রোগ্রাম অফিসার ইয়াসির মাসুদ, এনজিও সংস্থা আরটিএম পরিচালক রিয়াল এডমিরার (অব.) হারুন রশিদ, উয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মিস শান্তি, ইউনিসেফ’র মি. ওয়াহিদ ও মোহাম্মুদুল হক, নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের চেয়ারম্যান সোলতান আহমদ, পি ব্লকের সদস্য লাইলা বেগম প্রমুখ।
এদিকে একইভাবে কুতুপালং শরণার্থী ক্যাম্পেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে মীর শওকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের যুগ্মসচিব ফিরোজ ছালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনএইচসিআর’র সাব অব হেড মো. হোছন।
এছাড়া আজ দু’টি ক্যাম্পের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক র‌্যালি বের করে এলাকা প্রদক্ষিণ করা হয়। এরপর উভয় ক্যাম্পে শরণার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে গত দুই সপ্তাহ ধরে ক্যাম্পগুলোতে বৃক্ষরোপন অভিযান, ফুটবল, বলিবল, ভাস্কেটবল, রশি টানাটানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পোস্টারিং করা হয়েছে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই: