সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানের থানচি উপজেলার ৪টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ৪টি ইউনিয়নি পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট চলাকালীন ৪নং বলিপাড়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এছাড়া নির্বাচনে ভোটারদের কাছ থেকে ভোট গ্রহণের সুবিধার্থে

উক্ত ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ভোট গ্রহণ একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১নং ওয়ার্ডের ভোট গ্রহণ বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২ ও ৩নং ওয়ার্ডের ভোট গ্রহণ বলিপাড়া জুনিয়র হাই স্কুল কেন্দ্রে হয়েছে। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে।
উল্লেখিত তিনটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার কামরুল আহসান। তারা ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন।
এদিকে বিকেল ৫টায় থানচি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ইউপি নির্বাচনের সমন্বয়কারী শেখ ছালেহ আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার উপজেলার ৪টি ইউনিয়নের ৩০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে দুর্গম কিছু কেন্দ্র থাকায় ভোটের ফলাফল পেতে বিলম্ব হবে। থানচি থানার সেকেন্ডর অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনজুর আলম জানিয়েছেন, ভোট গ্রহণ থেকে শেষ পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার ঘটেনি।
নির্বাচনে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৩৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চার ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৬৯৪, মোট কেন্দ্র ৩০টি। জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানিয়েছেন, চারটি ইউনিয়নে নির্বাচনের রিটার্নিং দুই জন। এরা হলেন-১নং রেমাক্রী ও ২নং তিন্দু ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা মংখ্য রাখাইন এবং ৩নং থানচি সদর ও ৪নং বলিপাড়া ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কাশেম।

কোন মন্তব্য নেই: