সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে স্রোতে ভেসে যাওয়া রশিদের মৃতদেহ উদ্ধার

ইউএনটি
টেকনাফে অব্যাহত প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ভেসে যাওয়া রশিদ আহমদের (৩৬) মৃতদেহ উদ্ধার করেছে তার স্বজনরা| আজ সোমবার সকালে স্থানীয় লোকজন হ্নীলা ইউনিয়নের লেদা খালে ভাসতে দেখে তার স্বজনদের খবর দেয়। পরে সকাল ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে নামাজে জানাজা শেষে আলীখালী গ্রামে তার লাশ দাফন করা হয়।
প্রসঙ্গত, হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের হাবীবুল্লাহ ফকিরের পুত্র রশিদ আহমদ ১৮ জুন শনিবার লেদা খাল থেকে পানির স্রোতে ভেসে যায়।

কোন মন্তব্য নেই: