সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কক্সবাজারের সংবাদ তালিকা পাহাড় কর্তন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত স্থাপনা নির্মাণ : আরএফ বিল্ডার্স, মিশন গ্রুপ, এমএনজেড বিল্ডার্স, ইশান আলী ভূইয়া ও এটলাসকে হাজির হওয়ার নির্দেশ

দীপক শর্মা দীপু :
পাহাড় কর্তনসহ পরিবেশের ক্ষতি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত স্থাপনা নির্মাণের অভিযোগে শহরের ৫ ডেভেলপার প্রতিষ্ঠানকে আগামীকাল ২৩ জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। ককসবাজারের বেশ কিছু ডেভেলপার প্রতিষ্ঠান পাহাড় কেটে, গাছ সাবাড় করে, সমুদ্র সৈকতসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ ধ্বংস করে ভবন নির্মাণ করছে। অধিকাংশ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরিবেশ অধিদপ্তরের অনুমতির তোয়াক্কা না করে এসব স্থাপনা গড়ে তোলে। নির্মাণাধীন রয়েছে অনেক স্থাপনা। এ অবস্থায় ককসবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদসহ স্থানীয় বিভিন্ন সংগঠন পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে আন্দোলন করে। পাহাড়কাটার বিরম্নদ্ধে প্রতিদিন কোন না কোন স্থানীয় বা জাতীয় পত্রিকায় সচিত্র প্রতিদিন ছাপানো হচ্ছে। এরই প্রেক্ষিতে ২১ জুন পরিবেশ অধিদপ্তরের একটি দল সরেজমিনে পরিদর্শন করে শহরের কলাতলী এলাকায় ব্যক্তি মালিকানাধীন ৫টি ডেভেলপার প্রতিষ্ঠানকে পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের সত্যতা পেয়ে তাৎক্ষণিক নোটিশ প্রদান করে। তাদের আগামী ২৩ জুন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পরিদর্শন প্রতিনিধি দলের সদস্য ককসবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আশরাফ। তিনি বলেন ককসবাজারে ইউপি নির্বাচন থাকার কারণে পুলিশ এবং র্যাব না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের স্থাপনা ভাঙ্গা এবং জরিমানা করা সম্ভব হয়নি। প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম ও পরিদর্শক হারুন অর রশিদ। যাদের পরিবেশ অধিদপ্তরের নোটিশ প্রাপ্ত হলেন কলাতলী এলাকার আর এফ বিল্ডার্স, মিশন গ্রুপ, এমএন জেড বিল্ডার্স, ইশান আলী ভূইয়া ও এটলাস।

কোন মন্তব্য নেই: