সিবিএন : ককসবাজার সদর উপজেলার আলোচিত চারটি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে পর্যটন জেলা প্রবেশদ্বার খ্যাত, রাজনৈতিকভাবে অত্যধিক গুরুত্বপূর্ণ ঝিলংজা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (বিএনপি সমর্থিত) জেলা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন জিকু। ।
পিএমখালী ইউনিয়নে জয়ের দেখা পেয়েছেন শহীদুল্লাহ বি.কম। চতর্ুমুখী তীব্র লড়াইয়ের পর স্বতন্ত্র প্রার্থী শহীদুল্লাহ বি.কম আনারস প্রতীকে ৩৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জেলার বৃহৎ ইউনিয়ন খুরুশকুলে দু'হেভিয়েট প্রার্থীকে পেছনে ফেলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্কুল শিক্ষক নাগরিক কমিটি সমর্থিত মাষ্টার আবদুর রহীম। তিনি ২০৩৬ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামীলীগ সমর্থিত জসীম উদ্দিনকে পরাজিত করেছেন। এদিকে ভারুয়াখালী ইউনিয়নে বাঘা বাঘা প্রার্থীদের পেছনে ফেলে আওয়ামীলীগ সমর্থিত ডাঃ আবুল কাশেম ভুইয়া আনারস প্রতীক নিয়ে ২৮২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন