সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

লড়াইয়ে নেমেছেন রাজাপালং, পালংখালী ও হলদিয়ার মেম্বার প্রার্থীরা

সরওয়ার আলম শাহীন, উখিয়া
 উখিয়া উপজেলায় দীর্ঘ ৮ বছর পর অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি বসে নেই সংরক্ষিত মহিলা আসনের  প্রার্থী সহ পূরুষ মেম্বার প্রাথীর্রা। তারা চেয়ারম্যান প্রার্থীদের মতো কোন লম্বা প্রতিশ্রুতি  বা আশ্বাসের বাণী শোনাতে না পারলেও পুরোনোরা তাদের অতীত কর্মকান্ড বিবেচনা আর নতুন প্রার্থীরা পরিবর্তনের শ্লোগান দিয়ে নিজ নিজ ওয়ার্ডে ভোট প্রার্থনা করে যাচ্ছে। এ ক্ষেত্রে  মহিলা প্রার্থীরা সহয়তা নিচ্ছেন তাদের আত্বীয় স্বজন সহ স্বামীদের। আর পুরুষ প্রার্থীরা তাদের স্ত্রীদের কাজে লাগাচ্ছেন মহিলা ভোটারদের ভোট আদায় করার জন্য। দিনের বেলায় ছাড়াও প্রায় প্রতিদিনই ভোটারদের বাড়ী বাড়ী হানা

দিচ্ছেন এসব প্রার্থীসহ তাদের আত্বীয় স্বজনরা। এবার উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হয়েছেন মোট ৭০ জন। আর মোট পুরুষ প্রার্থীর সংখ্যা ২৯৪ জন। এবার পুরোনো প্রার্থীদের পাশাপাশি নতুন প্রার্থীর সংখ্যা বেশী লক্ষ্য করা যাচ্ছে।  নতুন এসব প্রার্থীরা ও কোন অংশে পিছিয়ে নেই পুরোনোদের চেয়ে। সরজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে, ভোটাররা খণ্ড খণ্ড হয়ে প্রার্থীদের অতীত-বর্তমান নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি কোন প্রার্থী কত ভোট পাবেন, বিগত সময়ে এলাকার জন্য কারা কি করেছেন সেসব বিষয় নিয়ে হিসাব-নিকাশ করছেন। অন্যদিকে উপজেলার সীমান-বর্তী ও অধিক ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গুলোর গ্রামগঞ্জে রাত হলেই বেড়ে যাচ্ছে অপরিচিত লোকজনের আনাগোনা। এনিয়ে সাধারণ ভোটারদের মাঝে বিরাজ করছে অজানা উদ্বেগ উৎকণ্ঠা। মেম্বার প্রার্থীদের নিয়ে দ্বিতীয় পর্বে আজ তুলে ধরা হলা রাজাপালং,পালংখালী ও হদলিয়া পালং ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কে কোন প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিধ্বন্ধিতা করছেন তার চিত্র।
     ৪ নং রাজাপালং ইউনিয়নে সংরক্ষিত আসন ১,২,৩ এ মহিলা মেম্বার প্রার্থী হিসেবে রয়েছেন, গুলবাহার(পদ্ধফুল),কামরুন নেছা  (কলস)। সংরক্ষিত আসন ৪,৫,৬ এ আনোয়ারা বেগম (কলস),নুর নাহার (সেলাই মেশিন) বেবিনা আকতার (টিয়া পাখি) ও খাফসা খানম (পদ্ধফুল)  নিয়ে প্রতিধ্বন্ধিতা করছেন। সংরক্ষিত আসন ৭,৮,৯  এ মহিলা মেম্বার হিসাবে রয়েছেন আনোয়ারা বেগম (কলস), শামশুন নাহার (পদ্ধফুল) ও শাহানারা বেগম (টিয়া পাখি) নিয়ে লড়াই করছেন। ১ ইউনিয়নে মেম্বার পদে ১ নং ওয়ার্ডে আলতাফ হোসেন(মোরগ),নুরুল কবির (টিউবওয়েল), মোহাম্মদ ইয়াকুব (বৈদ্যুতিক পাখা),ছদর উদ্দিন (ফুটবল),রফিক উদ্দিন (লাটিম) । ২ নং ওয়ার্ডে আয়াজ কামাল (আপেল), মহিউদ্দিন( টিউবওয়েল)), সরওয়ার কামাল( মোরগ) ও সালাউদ্দিন (ফুটবল)। ৩ নং ওয়ার্ডে রুহুল আমিন (আপেল), শাহাজাহান(মোরগ)মোহাম্মদ ইসলাম (ফুটবল), জাফর আলম (টিউবওয়েল)। ৪ নং ওয়াডে মীর কাসেম (টিউবওয়েল)র্  আবুল হাসেম (মোরগ),আলী হোছন খান(ঘুড়ি), মোহাম্মদ হানিফ (ফুটবল)। ৫ নং ওয়ার্ডে আব্দুল মালেক মানিক(টিউবওয়েল), লিয়াকত আলী (আপেল),নুরুল আলম (মোরগ), সালেহ আহামদ বাবুল (ঘুড়ি) সরওয়ার কামাল (ফুটবল), মাষ্টা মাহাজাহান (ত্রিুকেট ব্যাট)। ৬ নং ওয়ার্ডে আবদুল গফুর (মোরগ))মোক্তার আহামদ (ফুটবল),রুহুল আমিন (ঘুড়ি),আমির হোসেন আনু (টিউবওয়েল),মোহাম্মদ ইব্রাহিম (বৈদ্যুতিক পাখা)। ৭ নং ওয়ার্ডে আলী আহামদ (মোরগ),মোর্শেদ আলম(টিউবওয়েল), সালাম উল্লাহ (ঘুড়ি), রাশেল উদ্দিন সুজন (ফুটবল), হোসেন আলী(বৈদ্যুতিক পাখা)। ৮ নং ওয়ার্ডে ছৈয়দ আকবর(টিউবওয়েল) মোহাম্মদ ইকবাল (ফুটবল),আজিজুর রহমান(আপেল) হানিফ আজাদ (বৈদ্যুতিক পাখা)। ৯ নং ওয়ার্ডে আবদুল হক(ফুটবল), মুফিজ উদ্দিন(টিউবওয়েল),জিনাংশু বড়-য়া(বৈদ্যুতিক পাখা), বখতিয়ার আহামদ(মোরগ) নিয়ে প্রতিধ্বন্ধিতা করছেন।
    ৫ নং পালংখালী ইউনিয়নে সংরক্ষিত আসন ১,২,৩ এ মহিলা মেম্বার প্রার্থী হয়েছেন, আফরোজা  বেগম(পদ্ধফুল), নুর বানু(টেলিভিশন),পারভিন আকতার(বৈদ্যুতিক বাল্ব), সাজেদা বেগম(টিয়া পাখি) ও রোকেয়া বেগম (কলস)। সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬ এ আনজুমানআরা বেগম(পদ্ধফুল), খুরশিদা বেগম (কলস),বুলবুল আকতার (টিয়াপাখি)। সংরক্ষিত মহিলা আসন ৭,৮,৯ এ ছেমন খাতুন(টেলিভিশন), রাশেদা আক্তার (টিয়া পাখি), জাহেদা  বেগম (২)(পদ্দফুল) ও জাহেদা বেগম(কলস) ও লুতফা বেগম(বাল্ব) নিয়ে প্রতিধ্বন্ধিতায় নেমেছেন। এ ইউনিয়নে মেম্বার পদে প্রতিধ্বন্ধিতা করছেন ১নং ওয়ার্ডে ছৈয়দ করিম মিয়া((টিউবওয়েল),আবদু রহিম(ফুটবল),গফুর উল্লাহ(আপেল), জাফর আলম (মোরগ), হামিদুল হক (ফুলের টপ)। ২ নং ওয়ার্ডে আবদুল গফুর(পাখা), কাসেম আলী (টিউবওয়েল),সেলিম জাহাঙ্গীর( আপেল), ফজল কাদের (মোরগ)। ৩ নং ওয়ার্ডে হারুনুর রশিদ (মোরগ) সালামত উল্লাহ(পাখা) পাখা), আলতাজ আহামদ (ফুটবল) মুফিদুল আলম (মোরগ), মোজাফফর আহামদ (টিউবওয়েল)। ৪ নং ওয়ার্ডে জসিম উদ্দিন (ফুটবল))মেজবাহ উদ্দিন (মোরগ), হাবিবুর রহমান(টিউবওয়েল)। ৫ নং ওয়ার্ডে আবদু শুক্কুর (টিউবওয়েল),মোহাম্মদ ইউছুপ (আপেল),মুফিুজুল আলম (ফুটবল)। ৬ নং ওয়ার্ডে(তোফাইল আহামদ (ফুটবল), মানিক চাকমা(টিউবওয়েল), শফিকুর রহমান  মোরগ)। ৭ নং ওয়ার্ডে আবুল মনজুর (ফুটবল),আবদুল্লা আল হোছাইন (আপেল) ,এনামুল হক(মোরগ), কামাল উদ্দিন (টিউবওয়েল)। ৮ নং ওয়াডে কবির আহামদ(ঘুড়ি), সিরাজুল বশর(পাখা), ফরিদ আলম (টিউবওয়েল) সরওয়ার আলম (ফুটবল)। ৯ নং ওয়ার্ডে হামিদ হোসেন সাগর(ফুটবল), রশিদ আহামদ (মোরগ),জাফরুল ইসলাম (আপেল) হেলাল উদ্দিন (পাখা ) প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
     তাছাড়া  ৩ নং হলদিয়া পালং ইউনিয়নের ৩ টি সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রতিধ্বন্ধিতা করছেন ১১ জন মহিলা। আর এ ইউনিয়নে ৯ টি ওয়াডের মেম্বার পদে ভোটযুদ্ধ চলবে ৬২ জন প্রার্থীর মধ্যে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটবে থে আগামী ২ জুলাই।  ভোটের মাধ্যমে জনগনের রায়ের মধ্য দিয়ে এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে নেতৃত্বের আসনে বসবেন জয়ী প্রার্থীরা। আর তার জন্য অপেক্ষা মাত্র আর কয়েকটা দিন।

কোন মন্তব্য নেই: