|
বিভাগের প্রধান পদত্যাগ মেনে নিলেও প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান আখতার বাবুর পদত্যাগের ঘোষণায় সময় কর্তৃপক্ষ মানসিকভাবে ভেঙে পড়েছে। কারণ এই কর্মকর্তা চ্যানেলটির গোড়া থেকে নানা গুরুত্বপূর্ণূ দায়িত্ব পালন করেছেন। আহমেদ জোবায়ের, নিয়াজ মোরশেদ এবং তুষার আব্দুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছেন সময়। অনেকেই বলতে চান, সময় গড়ে তুলতে অন্য অনেকের চেয়ে আখতার বাবুর ভূমিকাই বেশি। তাছাড়া সময় টেলিভিশনের তিন শীর্ষ কর্মকর্তার সাথে আখতার বাবু কাজ করছেন সেই সিএসবি নিউজ থেকে। মাঝে তারা একসাথে কাজ করেছেন যমুনা টেলিভিশনে। এরপর সময় লাইসেন্স পাবার পর একসাথে তা গড়ে তুলেছেন।আখতার বাবু পদত্যাগের ঘোষণা দেবার পর তাকে রাখতে যা কিছু সম্ভব করেছে সময় কর্তৃপক্ষ। কিন্ত তাতে কাজ কিছু হয়নি। জানা গেছে, আগামী মাসে তিনি মোজাম্মেল বাবুর চ্যানেল একাত্তরে যোগ দিচ্ছেন। আর এ মাসে যে সময়টুকু তিনি চ্যানেলটিতে রয়েছেন তার মধ্যেই দায়িত্ব সংশ্লিষ্টদের বুঝিয়ে দিচ্ছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন